সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগের কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে আবু হানিফ বলেন, “পতিত আওয়ামী লীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বিদেশে চিকিৎসা করতে গিয়ে সেখান থেকে পলাতক খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন। এই যোগাযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বরং হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সঙ্গে এই ফোনালাপের গভীর সম্পর্ক রয়েছে। আর সেখানে সব ধরনের মেকানিজম করছে ভারত।”
তিনি আরও বলেন, “সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফোনালাপের বিষয়গুলো একই সূত্রে গাঁথা। বিদেশে গিয়ে হাসিনার সঙ্গে এই ফোনালাপ দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।”
আবু হানিফ দাবি করেন, “পরিস্থিতি অনুধাবন করেই আজ রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানাই।”
0 Comments